চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই বড় জয় আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে ছিলেন না আর্জেন্টিনার দুই বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি ও পাওলো দিবালা। দুই ফরোয়ার্ডের অনুপস্থিতি এল সালভাদরের বিপক্ষে অবশ্য কোনো প্রভাব ফেলেনি। বড় ব্যবধানে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

যুক্তরাষ্ট্রের লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শনিবার সকালে প্রীতি ম্যাচে এল সালভাদরের সঙ্গে ৩-০তে জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আর্জেন্টিনার হয়ে গোল ৩টি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফের্নান্দেজ এবং জিওভানি লো সেলসো।

আর্জেন্টিনার ৮০ শতাংশ বল দখলের বিপরীতে এল সালভাদরের দখলে ছিল ২০ শতাংশ। আলবিসেলেস্তেরা যেখানে ২৪ শটের বিপরীতে ১৪টি লক্ষ্যে রাখে, সেখানে এল সালভাদর শট নিতে পেরেছে কেবল ২টি। দু’দলের পরিসংখ্যানে ফুটে উঠছে ম্যাচের পার্থক্যের চিত্র।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই চাপে রাখে র‍্যাঙ্কিংয়ের ৮১ নম্বর দল সালভাদরকে। আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলার ফল পায় ১৬ মিনিটে। কর্নার থেকে এলে দারুণ এক হেডে বল জালে পাঠান রোমেরো। ১-০তে এগিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় স্কালোনির দল।

৪২ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান ২-০ করেন ফের্নান্দেজ। দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ হাতছাড়া করেননি চেলসি তারকা। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ৫২ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন লো সেলসো।

আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। কোপা আমেরিকার আগে এ প্রীতি ম্যাচগুলোকে বেশ গুরুত্ব দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএল সালভাদরডি মারিয়ামেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT