চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পতাকা এবার আর্জেন্টিনার মাঠে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের সময় লিওনেল মেসির হাতে এডিট করে বসানো বাংলাদেশের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল তারা। এবার আর এডিটিং করে নয়, লাল-সবুজের পতাকা আর্জেন্টিনার মাঠে উড়িয়েই সম্মান জানাল আলবিসেলেস্তেদের প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার ঘরোয়া লিগে একটি ম্যাচের আগে মঙ্গলবার বাংলাদেশের পতাকা প্রদর্শন করে স্মরণে আনা হয়েছে বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থনের স্মৃতি। সঙ্গে ছিল আর্জেন্টিনার পতাকাও। দুই পতাকার মাঝে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস বাংলাদেশ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ বাংলাদেশ’।

আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন লিগ ‘প্রফেশনাল দে ফুটবল’ নিজেদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টের শিরোনামে লেখা হয়েছে, ‘ধন্যবাদ, বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নস লিগ সবসময় কৃতজ্ঞ থাকবে।’

বিশ্বকাপ উন্মাদনা বাংলাদেশে নতুন কিছু নয়, তবে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনার খবর বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে অনেকবার। তখন থেকে ফুটবল ঘিরে নানা আয়োজনে আর্জেন্টাইনরা ধন্যবাদ জানাচ্ছে বাংলাদেশকে, লাল-সবুজের পতাকা উড়িয়ে ও ভালোবাসামাখা কথার মোড়কে।

Thank you, #Bangladesh! 🇧🇩🇦🇷

The World Champion’s League will be always gratefull. pic.twitter.com/KbCTePyRC9

— Liga Profesional Eng (@LigaAFA_Eng) February 6, 2023

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের পর কিংবদন্তি লিওনেল মেসিও সাক্ষাৎকারে ধন্যবাদ জানান বাংলাদেশের সমর্থকদের। দেশটির ফেডারেশন থেকে সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়ে চলেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মাসদেড়েক পেরিয়েও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022বাংলাদেশমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT