চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে থাকবেন না স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। এরই মাঝে পাওয়া গেল নতুন খবর। আগামী ৭ ডিসেম্বর হতে যাওয়া কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে আলবিসেলেস্তেদের কোচ উপস্থিত হবেন না। যার ফলে তার পদত্যাগের গুঞ্জন বাড়ছে।

বাধ্যতামূলকভাবে লাতিন অঞ্চলের ফুটবল সংস্থা কনমেবলের ড্র অনুষ্ঠানে প্রতিটি সদস্য দেশের ফেডারেশনের কোচ এবং অধিনায়কদের উপস্থিত থাকতে হবে। স্কালোনি অনুষ্ঠানে না গেলে কোচিং স্টাফের সদস্য হিসেবে প্রফেসর লুইস মার্টিন অংশগ্রহণ করবেন।

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার মারাকানায় সংবাদ সম্মেলনের পর কথা হয়নি।

যদিও এএফএ বিশ্বাস করছে, স্কালোনিকে জাতীয় দলের সঙ্গে থাকতে রাজি করাতে সক্ষম হবে। তাপিয়া নিজেই জলদি স্পেনে গিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে পারেন। ৪৫ বর্ষী কোচ তার পরিবারের সঙ্গে নিজ দেশে অবকাশ যাপনে আছেন। কয়েকদিন পর স্পেনে যাবেন।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ড্র অনুষ্ঠানটি হতে এখনো দুই সপ্তাহ বাকি। স্কালোনি অবশ্য এ সময়ের ভেতর সিদ্ধান্ত পাল্টাতেও পারেন।

স্কালোনির কোচিংয়ে ৬৬টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৪৮টিতেই জিতেছে তার দল, ছয়টি করেছে ড্র। এর মধ্যে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। পরের বছর জেতে ফিনালিস্সিমাও।

Reneta

কোচ হিসেবে তার সবচেয়ে বড় অর্জন ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জয়। পরে ফিফা দ্য বেস্টের বর্ষসেরা কোচের পুরস্কারও পান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪মিয়ামিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT