চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে হেক্সা চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটসাল বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ম্যাচের নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-১। এ নিয়ে ফুটসাল বিশ্বকাপে দশম আসরের মধ্যে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়ে হেক্সা মিশন সম্পন্ন করল সেলেসাওরা। ফুটসালে একবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধের ১৫ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফাউল আদায় করে নেয় ব্রাজিল। কিকে বল যায় রাইট উইঙ্গার ফেরাওয়ের কাছে, আলতো করে বল ক্রসে ম্যাচের প্রথম গোল আদায় করে নেয় ব্রাজিল।

পরের মিনিটে সমতার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। ব্রাজিল গোলকিপারের দারুণ দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় সেলেসাও দল। বিরতির আগের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। গোল করেন রাফা।

প্রথমার্ধে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলছে আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল দুটি সুযোগ কাজে লাগালেও গোল শোধে মরিয়া আর্জেন্টিনা কয়েকদফা চেষ্টার পরও পারেনি। ব্রাজিল গোলরক্ষকের দৃঢ়তায় কোনো বিপদ ছাড়াই ২-০তে এগিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে নেমেও দারুণ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের ইস্পাতদৃঢ় রক্ষণে কোনভাবেই চিঁড় ধরাতে পারেনি আলবিসেলেস্তেরা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা, স্কোর দাঁড়ায় ২-১। শেষপর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফুটসালে সম্পন্ন হয় দলটির মিশন হেক্সা।

Reneta

ব্রাজিল প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তার আগে ‘বি’ গ্রুপে থাকা সেলেসাওরা শেষ ষোলোয় কোস্টারিকা, কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং গ্রুপপবে থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও কিউবাকে হারিয়েছিল।

দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা শেষ ষোলোয় ক্রোয়েশিয়া, কোয়ার্টার ফাইনালে কাজাখস্তান এবং গ্রুপপর্বে ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলাকে হারিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআর্জেন্টিনাউজবেকিস্তানথাইল্যান্ডফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪ব্রাজিলমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

পরবর্তী

জীবন বীমা নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান

পরবর্তী

জীবন বীমা নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান

ময়মনসিংহের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT