চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন না নিয়ে দল থেকে বাদ ৩ আর্জেন্টাইন তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ১১, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। বছরের সবশেষ ম্যাচটি খেলতে দেশটিতে যেতে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। অ্যাঙ্গোলায় পৌঁছানোর আগে নিতে হচ্ছে হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা। সেই নির্দেশনা না মানায় দল থেকে বাদ পড়েছেন জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমিওনে। তিনজনই খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে।

লিওনেল স্কালোনির শিষ্যরা ১৪ নভেম্বর মধ্য আফ্রিকার দেশটিতে খেলবে। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনায় ওই অঞ্চলে ভ্রমণের জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক। আলভারেজদের তাই জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিবৃতিতে জানিয়েছে, আলভারেজ, মোলিনা ও সিমিওনে সময়মতো টিকা নেননি। শুক্রবারের ম্যাচটি খেলতে পারছেন না তারা। এসবের আগেই হাঁটুর চোটে ডিফেন্ডার এনজো ফের্নান্দেজ ছিটকে গেছেন।

আলবিসেলেস্তে দলে ডাক পেয়েছেন আরও দুই ডিফেন্ডার, কেভিন ম্যাক আলিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও ডেকেছেন স্কালোনি। অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঙ্গোলাআর্জেন্টিনাআলভারেজএনজো ফার্নান্দেজমলিনাম্যাক আলিস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ও ফেনীতে নতুন খাল খনন কর্মসূচি শুরুর ঘোষণা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT