চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল আমরা: ডে পল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর কাতারে ৩৬ বছর পর মরুর বুকে শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা ডিফেন্ডার রদ্রিগো ডে পল মনে করেন, বর্তমান দলটি আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল।

২০১৮ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আছেন ডে পল। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ে আকাশি নীল জার্সিতে দারুণ ভুমিকা রাখেন ২৮ বর্ষী মিডফিল্ডার।

মাদ্রিদ থেকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দেন আতলেতিকোর এ তারকা। দলটির কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে ডে পল বলেন, ‘ তিনি সবকিছু গোড়া থেকে শুরু করেছেন। দারুণ কিছু জিনিস দলের মধ্যে তৈরি করেছেন। তিনি শিখিয়েছেন জাতীয় দলের জার্সিকে কীভাবে সম্মান করতে হয়’।

‘একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সতীর্থদের সঙ্গে বোঝাপড়া। যা আমাদের মধ্যে ভালোভাবেই তৈরি হয়েছিল। তিনি আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন সবার আগে জাতীয় দল। আমারও সেটাই মেনেছি। যে কারণে আমরা শেষপর্যন্ত বিশ্বকাপ জিততে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করেন, আমাদের দেশের ইতিহাসে সেরা জাতীয় দল এটি।’

আর্জেন্টাইন এ তারকা কোনো বিতর্ক তৈরি করতে এসব বলেননি, আগেই এমনটা স্বীকার করে তিনি বলেন , ‘আমি এটা নিয়ে অহংকার করছি না। আমি মনে করি, জাতীয় দলে বাইরে আরও ভালো খেলোয়াড় ছিল, কিন্তু দল হিসেবে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করেছি। সর্বশেষ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিল, ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আমরা হারিয়েছে।’

দীর্ঘ সময় পর হলেও আর্জেন্টাইন সমর্থকদের হতাশ করেনি স্কালোনির দল। ডে প বলেন, ‘এগুলো আসলে সহজ বিষয় না। এ দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং সমর্থকদের দেয়া কথা আমরা রাখতে পেরেছি। জাতীয় দলের জার্সির মান রেখেছি।’

Reneta

কাতার বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে ডে পল বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই অমরত্বের চাবিকাঠি। আমরা অমর হয়ে থাকব। আপনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) প্রাঙ্গণে গিয়ে দেখবেন ১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়নদের ছবি। এখন আমরাও ছবি হয়ে সেখানে রয়ে যাব আজীবন। অবিশ্বাস্য!’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপডে পলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT