চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেয়ারলেস আরশের ‘আরেক জন্ম’, সঙ্গে সুনেরাহ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

ফুসফুসের অসুস্থতা ইস্যুতে সাম্প্রতিক সময়ে আরশ খান বেশ চর্চায় রয়েছেন গণমাধ্যমে। তার সুস্থতা নিয়ে তৈরি হয়েছে কিছু শঙ্কা আর ভুলবোঝাবুঝিও। তবে সেসব কাটিয়ে আরশপ্রেমীদের জন্য এলো আনন্দের খবর!

মুক্তি পাচ্ছে এই অভিনেতার নতুন নাটক ‘আরেক জন্মে’। এতে অভিনেতাকে পাওয়া যাবে কেয়ারলেস প্রেমিক শুভর চরিত্রে। আর প্রেমিকা নীলা চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে।

সাংবাদিক ও সাহিত্যিক ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এই নাটকের গল্পটা এমন, শুভ ও নীলার প্রেমটা অনেক বছরের। কিন্তু নীলার প্রতি শুভর একটা খাপছাড়া কেয়ারিং ছিলো সবসময়। নীলা ডাকলে শুভকে পেতো না যথাসময়ে। কেন যেন একটা টিউন হচ্ছিলো না দুজনের। এরপর গল্পের বাঁক ঘোরে নীলার মামার চরিত্রের মাধ্যমে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, আমি আসলে কাগজে হোক আর ভিজ্যুয়াল হোক, বরাবরই একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করি। এবারও সেই চেষ্টাটি ছিলো। দেখা যাক, মুক্তির পর দর্শক-সমালোচকরা কী বলেন। তবে কাজের অভিজ্ঞতা থেকে এটুকু বলি, শুভ ও নীলার চরিত্র দুটিকে সত্যিই প্রাণ দিয়েছেন আরশ ও সুনেরাহ।

‘ঘুড়ি’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসানের প্রযোজনায় নাটকটি দেখা যাচ্ছে গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা চ্যানেলে। এতে আরশ-সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরীসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশইশতিয়াক আহমেদগানচিলনাটকলুৎফর হাসানসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে নকআউটে বেলজিয়াম, ড্রয়ে সঙ্গী মিশর, অপেক্ষায় ইরান

জুন ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

জুন ২৭, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

জুন ২৭, ২০২৬
+ গ্রাফিক্স (সংগ্রহ)

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT