বিনোদন

সঠিক তথ্য দেননি করোনাক্রান্ত কারিনা, বাড়ি সিল করলো বিএমসি

কারিনা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পরিধান করেছেন সোনালী গহনা ও সাদা শাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তিনি সোনালী গহনা পরেছেন এবং সাদা শাড়ি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমবার প্রকাশ্যে আসে, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান করোনা আক্রান্ত হয়েছেন। তিনি একা নন, অভিনেত্রীর বান্ধবী অমৃতা আরোরাও করোনা। এরপর থেকে তারা রয়েছেন আইসোলেশনে।

তবে এরই মাঝে করোনাবিধি ভেঙে কারিনা-অমৃতারা একাধিক পার্টি করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ  মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের। আর তাইতো শেষমেশ সিল করে দেওয়া হলো কারিনার বাড়ি।

বিএমসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কারিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। উনি এখন পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে’।

বিএমসির এমন অভিযোগের পরপরই তড়িঘড়ি ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন কারিনা। যেখানে নবাব ঘরনি নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে তার সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানান।

কারিনার কথায়, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কোভিডের কোন উপসর্গ নেই’।

চলতি সপ্তাহেই কারিনা-অমৃতারা তাদের বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যসের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতে শামিল হয়েছিলেন কারিশমা, মালাইকারাও। যদিও তাদের রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি।

সীমা খান (সোহেল খান স্ত্রী) এবং মাহীপ কাপুর করোনা আক্রান্ত। মাহীপের কোভিড পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন স্বামী সঞ্জয় কাপুর।

বিষয়:অমৃতা আরোরা করোনা আক্রান্ত কারিনা কাপুর খান বলিউড বলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…