বিনোদন

‘ওয়েন্সডে’ তারকা জেনার সঙ্গে প্রেম করছেন জনি ডেপ?

জনি ডেপের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে চিত্র, যেখানে তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৬০ বছর বয়সী হলিউড তারকা জনি ডেপের সঙ্গে প্রেম করছেন ২০ বছর বয়সী ‘ওয়েন্সডে’ খ্যাত অভিনেত্রী জেনা ওর্টেগা, এমন খবর ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী এবং জনি ডেপের মুখপাত্র।

জনি ডেপের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডেপের কোনো ব্যক্তিগত কিংবা কাজের সম্পর্ক নেই ওর্টেগার সঙ্গে।’

ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতার মুখপাত্র বলেছেন, ‘জনি ডেপের সঙ্গে কখনই দেখা কিংবা কথা হয়নি অভিনেত্রীর সঙ্গে। তিনি তার সঙ্গে কোনো কাজও করছেন না, করার পরিকল্পনা করা হচ্ছে এমনও নয়। এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। অভিনেতার সম্মান ও ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশে এসব ছড়ানো হচ্ছে।’

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রীও। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এমন অবস্থা যে হাসিও পাচ্ছে না।’

সামাজিক মাধ্যমে বেনামে করা এক পোস্ট থেকে গুঞ্জনের সূত্রপাত। সেখানে বলা হয়েছিল জনি ডেপ এবং জেনাকে একসঙ্গে দেখা গেছে। তারা একত্রে ‘বিটলজুস’-এর সিকুয়েলেও কাজ করবেন। তবে এসব খবরের কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে দুজনের তরফ থেকেই।

সূত্র: ইয়াহু

বিষয়:জনি ডেপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…