বাংলাদেশ

ধানমন্ডিতে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের আউটলেট উদ্বোধন করবেন আরবাজ খান

আরবাজ খান বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের আউটলেট উদ্বোধন করছেন ধানমন্ডিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরবাজ খান ধানমন্ডিতে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের নতুন আউটলেট উদ্বোধন করছেন, বাংলাদেশের শোবিজ ও ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোষাক ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’ ঢাকা ও চট্টগ্রামে আরও দুটি আউটলেট চালু হচ্ছে। জনপ্রিয় ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চীফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার। আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫ -এ উদ্বোধন করা হবে।

গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’। জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরও কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।

উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেয়া হবে।

ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।

বিষয়:আরবাজ খান ধানমন্ডি সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…