চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ভাই ডাকায় খারাপ লাগত: আরবাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

অভিনেতা তথা চিত্রনাট্যকার সেলিম খান এবং সালমা খানের তিন ছেলে যথাক্রমে সালমান খান, আরবাজ খান ও সোহেল খান। যদিও তাদের আরও দুই বোন অর্পিতা এবং আলবীরাও রয়েছেন। তবে জনপ্রিয়তায় এই পাঁচ ভাইবোনের মধ্যে এগিয়ে সালমান।

যার জেরেই অধিকাংশ সময় আরবাজ খানকে বলা হয়ে থাকে সালমানের ভাই! যেটি একসময় মোটেই পছন্দের ছিল এই অভিনেতার। শুধু তাই নয়, একটা সময় কেউ কেউ তাকে তার প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরা খানের স্বামী বলেও পরিচয় করিয়ে দিত। যে অনুভূতিটা প্রচণ্ড বাজে ছিল। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে তিনি বুঝেছেন তার কাউকে কিছু প্রমাণ করার নেই।

ইটি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজ খানকে প্রশ্ন করা হয়, তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করার জন্য কী করেছেন? তখন তিনি জানান, লোকে তাকে কী ভাবল নিয়ে সেটা নিয়ে তিনি ভাবিত নন, বদলাতেও চান না।

তিনি জানান, ‘একটা সময় পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে ভাবতাম, আমার অস্বস্তি হতো, চিন্তা হতো। এখন যখন ফিরে তাকাই তখন এগুলোর আর কোন মানে খুঁজে পাই না। যখন কেউ আমাকে সালমান খানের ভাই বলে পরিচয় দিত, বা সেলিম খানের ছেলের পরিচয় দিত তখন খারাপ লাগত। এমনকি একবার তো মালাইকা আরোরা খানের স্বামী বলেও পরিচয় দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়া বোকামি। এতে এনার্জি নষ্ট ছাড়া আর কিছুই হয় না। তার মতে এই ক্ষেত্রে একজন মানুষের নিজেকে বেছে নেওয়া উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, অন্যরা কী ভাবল, কী করছে সেটার থেকে।

তিনি আরও বলেন, যেদিন নিজেকে নিজের যোগ্য মনে হবে, সেদিন তুমি ভালো থাকতে শিখে যাবে। একজন আজীবন ধরে সাফল্য পাবে এমনটা হতে পারে না। আমি অভিনেতা হিসেবে বেশ কয়েকটি ভালো ছবি করেছি, এর মধ্যে ‘দাবাং’ অন্যতম।

Reneta

বর্তমানে আরবাজকে দেখা যাচ্ছে ‘তানাভ’ নামক একটি ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজটি মূলত ইজরায়েলি ছবি ‘ফাউদার’ এর হিন্দি রিমেক। সুধীর মিশ্র এবং সচিন কৃষ্ণ পরিচালনা করেছেন ওয়েব সিরিজটি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবাজ খানখানবলিউডসালমান খানসেলিম খানসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT