বিনোদন

সিঁথিতে সিঁদুর প্রসঙ্গে অপু বিশ্বাস যা বললেন

বাংলাদেশি নারী সাংবাদিক গাড়ির ভিতরে ছবি, পরিপাটি সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির ভিতরে বসে এক নারী সাংবাদিকের ছবি, তিনি পরিপাটি সাজে এবং সুন্দরভাবে মেকআপ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়িকা অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর দেয়ায় নেটিজেনরা ধারণা করছেন তিনি দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি পরা সিঁথি সিঁদুর দেয়া অপু একটি ছবি ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে চলচ্চিত্র প্রেমীরা বিভিন্ন মন্তব্য করছেন।  

জানা যায়, সদ্য শেষ হওয়া দুর্গা পূজার পঞ্চমীর দিন ছেলে জয়কে নিয়ে কলকাতায় যান অপু। প্যান্ডেল হোপিং থেকে শুরু করে নানা আয়োজনে দেখা গেছে তাকে। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুড়গাছির একটি মণ্ডপে গিয়েছিলেন। সেখানে লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে পূজা উদযাপন করেন অপু।

বিজয়া দশমীতে সিঁদুর খেলায়ও মেতেছিলেন এই অভিনেত্রী। তবে দশমীর দিনে অপুর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের অনেক প্রশ্নের ছড়াছড়ি দেখা যায় অন্তর্জালজুড়ে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তবে কী আবারও লুকিয়ে বিয়ে করেছেন অপু? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে সিঁথির সিঁদুর প্রসঙ্গে খোলাসা করেছেন তিনি। অপু বিশ্বাস এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।

অপু বিশ্বাস অভিনীত ঈশা খাঁ ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে। এতে অপুর নায়ক ছিলেন ডিএ তায়েব। আগামী নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি।

সরকারী অনুদান পাওয়া বন্ধন বিশ্বাসের পরিচালনা এই ছবিতে তাঁর নায়ক সাইমন সাদিক। আগামীতে মুক্তির অপেক্ষায় আছে তার ছবি ছায়াবৃক্ষ।

বিষয়:অপু বিশ্বাস দূর্গা পূজা শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…