চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার বুলিং নিয়ে সোচ্চার অপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

তারকাদের নিয়ে সাইবার বুলিং নতুন নয়। দিনকে দিন তা যেন মহামারীর আকার ধারণ করেছে। এবার ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ডিবি অফিসে লিখিত অভিযোগ দিয়ে খবরের শিরোনামে চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন তিনি। এরপর গণমাধ্যমকে তিনি জানালেন, দুই জায়গা থেকেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

অপু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, এটা কারো কাম্য নয়।

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের কথা আমি ডিবিতে অবগত করতে এসেছি। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। এ ছাড়া ডিবির সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন।

সাইবার বুলিংয়ের পাশাপাশি ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ডিবি কার্যালয়ে গিয়েছিলেন নায়িকা ও এই ছবির প্রযোজক অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির শিকার হয়েছিল। পরে সুড়ঙ্গ টিম ডিবির কাছে এসেছিল। এরপর গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসির সঙ্গে যারা জড়িত, ডিবি পুলিশ তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবে।

পরে ডিবি প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসডিবিফেসবুকলাল শাড়িলিড বিনোদনসাইবার বুলিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT