চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারিত সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
প্রতারণার গরু বিক্রেতা হজে যাচ্ছেন, ছবি দুইজনের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করা সেই বৃদ্ধ রইস উদ্দিন গেলেন পবিত্র ওমরাহ পালন করতে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সহায়তায় সম্ভব হয়েছে তার এই ধর্মীয় সফর।

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

অপু বিশ্বাস জানান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে তিনি রইস উদ্দিনের ওমরাহর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন।

বহু জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রীর অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রইস উদ্দিন।

রওনা হওয়ার আগে রইস উদ্দিন বলেন, “অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে।”

Reneta

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসগরু বিক্রেতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT