চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচতে গিয়ে বিপত্তি, নিরব জানালেন আসল কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
বিনোদন
A A

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় শনিবার সন্ধ্যায় একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন নায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস! স্টেজে নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সেই মুহূর্তের ভিডিও রবিবার ভাইরাল হয়ে যায়। 

ভিডিও দেখে মজা নিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার অপু বিশ্বাসকে বডি শেমিং করতেও ছাড়ছেন না। নিরবকে নিয়েও করছেন কটু মন্তব্য!

নেটিজেনদের এসব কর্মকাণ্ড চোখ এড়ায়নি নিরব-অপুরও। রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে নিরব জানালেন আসল ঘটনা।

এ বিষয়ে তিনি বলেন, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পী সহ আমরা দুজন স্টেজে ছিলাম।

তিনি আরও বলেন, হাত-পা খুলে নাচ করার মতো অবস্থা ছিল না। তাছাড়া স্টেজের ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। তারউপর অপু যে ড্রেস পরে ছিল সেই ড্রেসের নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছক দুর্ঘটনা মাত্র।

ওই অনুষ্ঠানে থাকা দর্শকের অনেকেই পড়ে যাওয়ার ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। যদিও সেই মুহূর্তে নিরব-অপু দুজনেই দর্শককের অনুরোধ জানিয়েছিলেন এটি না ছড়াতে।

Reneta

অপু বিশ্বাস বলেছিলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

নিরবও আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন।

যদিও নিরব-অপুর অনুরোধের তোয়াক্কা করেননি কেউই। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে হাসাহাসি করছেন নেটিজেনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসনাচনায়কনিরবনেটিজেনপারফর্মবডি শেমিংভিডিওমঞ্চলিড বিনোদনশোসিনেমাস্টেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT