চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়লো ১ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে জিএসটি এডমিশন সিস্টেম বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পূরণ করতে পারবেন।

এরআগে, গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময়সীমা ছিল সোমবার ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদন করতে পারবে।

আগামী ৩ মে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেবে।

উল্লেখ্য, জিএসটি এডমিশন সিস্টেম বা গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো বাংলাদেশের একটি বার্ষিক সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি। গুচ্ছ পদ্ধতির মাধ্যমে দেশের ৯টি সাধারণ, ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ১টি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা নিরুপণ করা হয়।

গুচ্ছ প্রক্রিয়া ছাড়াও দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জন্য পৃথক গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ১৯৭৩ সালের অধ্যাদেশের অধীনে পরিচালিত চারটি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ছাড়াও কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতাধীন নয়। তবে বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একক সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচ্ছ ভর্তি পরীক্ষাবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT