চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন অনুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের সংসদে অনুষ্ঠিত ভোটে রক্ষণশীল বিরোধী ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ৫ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নীতি লঙ্ঘনের অভিযোগে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছিল। এরপর শুক্রবার অনুষ্ঠিত থাই সংসদের ভোটে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন অনুতিন চার্নভিরাকুল।

২০২৩ সালের সাধারণ নির্বাচনের পর থেকে শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি সরকারের শীর্ষ পদ দখল করে রেখেছিল। কিন্তু সম্প্রতি একটি ফোন কল ফাঁসের জেরে এই পরিবারের উত্তরসূরি পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর গত সপ্তাহে আদালত তার বিরুদ্ধেই রায় দেয়।

শুক্রবার অনুষ্ঠিত ভোটে উদারপন্থী পিপলস পার্টির সমর্থনে অনুতিন জনপ্রিয় ফেউ থাইয়ের প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন। সংসদের ৪৯২ সক্রিয় সদস্যের মধ্যে অনুতিন পান ৩১১ ভোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৪৭ ভোটের চেয়ে অনেক বেশি। চাইকাসেম পান ১৫২ ভোট এবং ২৭ জন ভোটদানে বিরত থাকেন।

৫৮ বছর বয়সী অনুতিনের এ বিজয় সিনাওয়াত্রা পরিবারের জন্য এক বড় ধাক্কা। গত দুই দশক ধরে থাই রাজনীতির মূল চালিকাশক্তি থাকলেও সামরিক ও রাজতন্ত্রপন্থী শক্তির চাপে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এই রাজনৈতিক পরিবার।

ভোটের কয়েক ঘণ্টা আগে শিনাওয়াত্রা পরিবারের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা দুবাইয়ের উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেন। আগামী সপ্তাহে তার আগাম মুক্তি সংক্রান্ত মামলার রায় দিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রায়ের ফলে থাকসিনকে আবারও কারাগারে পাঠানো হতে পারে।

Reneta

রাজা মহা ভাজিরালংকর্নের আনুষ্ঠানিক অনুমোদনের পর কয়েক দিনের মধ্যেই অনুতিন ও তার মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ফেউ থাই দল সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব রাজপ্রাসাদে পাঠালেও তা প্রত্যাখ্যাত হয়। ফলে আপাতত দলটি সংসদীয় বিরোধী দলে বসে তাদের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডনতুন প্রধানমন্ত্রীপেতংতার্ন সিনাওয়াত্রাফিউ থাই পার্টিভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT