চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের দিনেই বিষাদের ছায়া, শোকাহত আনুশকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
বিনোদন
A A
আনুশকা শর্মা একাকী ছবি, শান্ত ও সুন্দর মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের ১৮তম আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা নিশ্চিতের পর দল ফিরে আসে বেঙ্গালুরুতে। তবে বিজয়ের এই দিনটিই আরসিবির জন্য রয়ে গেল বিষাদের স্মৃতি হয়ে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দলের সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি হয় ব্যাপক ভিড়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও বহু মানুষ। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রূপ নেয় শোক ও আতঙ্কে।

ঘটনার পরপরই গভীর শোক জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দলটি জানায়, “আজ বিকেলে দল বেঙ্গালুরু পৌঁছানোর পর প্রচুর ভক্তের উপস্থিতি দুর্ভাগ্যজনক ঘটনার জন্ম দেয়। এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রত্যেকের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এই একই বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। তিনি বিবৃতির সঙ্গে তিনটি ভাঙা হৃদয়ের ইমোজি জুড়ে দেন, যা তার আবেগঘন প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি হয়ে ওঠে।

দুর্ঘটনার পর আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আনা হয় এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা।

এ ঘটনাকে কেন্দ্র করে শোক ও সমবেদনার বার্তা জানাচ্ছেন আইপিএল সংশ্লিষ্টরা, ক্রিকেটার, এবং বিশিষ্টজনেরা। জয় ও উৎসবের মুহূর্তে এমন প্রাণহানির ঘটনা গোটা ক্রীড়াজগতে ছড়িয়ে দিয়েছে শোকের ছায়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাআরসিবিপদপিষ্ট হয়ে মৃত্যুরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT