চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বন্ধুর মতো আর কেউ নেই’, রজনীকান্তকে নিয়ে অনুপমের বার্তা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২২
বিনোদন
A A

১৫ আগস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (৬ আগস্ট) দিল্লির রাষ্ট্রপতি ভবনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড তারকা অনুপম খের।

এসময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় এই দুই বর্ষীয়ান অভিনেতাকে। সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘আমার বন্ধু রজনীকান্তের মতো আর কেউ নেই। থাকবেও না। কখনও ছিল না। জয় হো, আজাদি কা অমৃত মহোৎসব।’

ছবিতে দেখা গেছে রজনীকান্তকে এক হাতে জড়িয়ে রয়েছেন অনুপম। দু’জনের মুখে অনাবিল হাসি। দু’জনেরই পরনে কুর্তা পাজামা।

ইতোমধ্যেই রাষ্ট্রপতি ভবনের সামনে তোলা তাঁদের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকীর ৭৫ সপ্তাহ আগে অর্থাৎ ১২ মার্চ, ২০২১-এ শুরু হয়েছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’নামক এই অনুষ্ঠান।

অনুপমকে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’এ। তাঁর ঝুলিতে এখন প্রয়াত রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের চরিত্র। মূলত কঙ্গনা রানাউতের ছবি আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’তে তিনি জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করছেন। যে ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকারও কঙ্গনা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরদক্ষিণী সুপারস্টাররজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT