চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণবিরোধী আন্দোলন: জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার মোড় অবরোধ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:৪৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জবি শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড়ে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে এবং দ্রুততম সময়ে দোষীদের শাস্তির দাবিতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাঁতিবাজার মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে প্রায় ২০ মিনিট। এরপর তারা অবরোধ তুলে নিয়ে মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যায়।

এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারা বলেন, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”; “আমার বোনের কান্না, আর না আর না”; “জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”; “ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু”; “আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া”—এমন নানা প্রতিবাদী আওয়াজ ওঠে বিক্ষোভে।

বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী স্বর্ণা রায় বলেন, আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। নিরাপদভাবে চলাফেরার অধিকার আমাদের সবার। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বাংলা বিভাগ স্নাতকোত্তরের শিক্ষার্থী তানিয়া তন্বী বলেন, বারবার দেখা যায়, ধর্ষণের মামলাগুলো তদন্তের নামে দীর্ঘায়িত হয়। যা মোটেও ঠিক না। অপরাধী দোষ স্বীকার করার পরেও এমন চিত্র দেখা যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি এই চিত্র না বদলায়, তবে তা জাতির জন্য লজ্জাজনক।

শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। সমাজে এর প্রকোপ ক্রমশ বাড়ছে, যা নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে তারা সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিতাঁতিবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ

পরবর্তী

আসরসেরা রাচিন, ব্যাটে-বলে সেরা যারা

পরবর্তী
নিউজিল্যান্ড ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরসেরা রাচিন, ব্যাটে-বলে সেরা যারা

প্রোডাক্টিভ রামাদান ও ইফেক্টিভ যাকাত কর্মশালার ছবি, যেখানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিম এর উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT