চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্রেপ্তার নন: ভিডিও বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও আলোচিত ‘জুলাই যোদ্ধা’ মাহদী হাসান জানিয়েছেন, তিনি বর্তমানে গ্রেপ্তার নন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা সঠিক নয়।

মাহদী দাবি করেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সবার কাছে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

Banglabid

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বানিয়াচং থানায় অগ্নিসংযোগ সংক্রান্ত বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। ওই দিন রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন সকাল ৮টায় আদালতে পাঠানো হলে শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আবদুল মান্নান তার জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণ ও সদর মডেল থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। একই সঙ্গে ঢাকার শাহবাগ এলাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Reneta

বর্তমানে তিনি মুক্ত আছেন বলে ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।

চৌধুরী ফরিয়াদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ননজুলাই যোদ্ধানেতা মাহদী হাসানবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনভিডিও বার্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT