বাংলাদেশ

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় যা বললেন আইজিপি

আইজিপি ভিডিও বার্তায় কথা বলছেন, পুলিশ প্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

অজ্ঞাত স্থান থেকে আইজিপি ভিডিও বার্তায় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ মঙ্গলবার বিকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সব প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী অহর্নিশ সহযোগিতা করছে জানিয়ে আইজিপি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সে জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।

বিষয়:আইজিপি ভিডিও বার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…