গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র সমাবেশে আওয়ামীলীগের হামালার ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ব্লকেড পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার ১২ জুলাই বিকালে এক বিবৃতিতে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বিবৃতিতে তারা জানিয়েছে, সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।








