নিজের চোখ হারানোর কষ্ট ভুলতে পারলেও, দেশের মানুষ ভুলে গেলে সে কষ্ট সহ্য করতে পারবেন না বলে আকুতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো চাঁপাইনবাবগঞ্জের যুবক ইমাম হোসেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদের মা মনোয়ারা বেগমেরও একই আকুতি। ছেলের জন্য দোয়া চাইলেন দেশের মানুষের কাছে। আর্থিক সহায়তা নিতে ঢাকায় এক অনুষ্ঠানে আসেন জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের পরিবারের সদস্য এবং আহতদের কয়েকজন। শহিদদের স্বজন ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন অর্থ উপদেষ্টা।






