চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীকে নির্যাতন অভিযোগের জের টানছেন অ্যান্টনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বান্ধবীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ পড়তে হয়েছে। অ্যান্টনি জায়গা হারান ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইয়ে সেলেসাওদের দুটি ম্যাচ থেকে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে বিলম্ব হবে তারকা উইঙ্গারের। মূলত অভিযোগের বিষয়টি পুরোপুরি সমাধান করে তাকে ক্লাবে ফিরতে বলা হয়েছে।

আন্তর্জাতিক ম্যাচে অংশ না নেয়ায় সোমবার ক্লাবের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল ২৩ বর্ষী অ্যান্টনির। তার আগেই ওল্ড ট্রার্ফোডের ক্লাবটি ফিরতে বারণ করেছে তাকে। অ্যান্টনিও এতে সম্মতি জানিয়েছেন। ক্লাব কর্তৃক পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ম্যানচেস্টারে ফিরবেন না তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যান্টোনিকে ফিরতে বারণ করার বিষয়টি জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ‘অ্যান্টনির বিরুদ্ধে ওঠা অভিযোগ অবগত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্টনির সাথে ক্লাব একমত হয়েছে যে, তিনি অভিযোগগুলোর সমাধান করার জন্য পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ক্লাবে ফিরবেন না।’

Banglabid

‘একটি ক্লাব হিসেবে আমরা সহিংসতা এবং অপব্যবহারের কাজগুলোর বিরোধিতা করি। এমন পরিস্থিতিতে আক্রান্ত সবাইকে রক্ষা করতে গুরুত্ব দিয়ে থাকি। যারা এধরনের অভিযোগে কিংবা অপব্যবহারের শিকার হয়েছেন, তাদের উপর যে এটির প্রভাব পড়ে তা আমরা স্বীকার করি।’

ম্যানচেস্টারে আপাতত না ফেরার বিষয়ে অ্যান্টনি বলেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্মত হয়েছি , আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সমাধান করা পর্যন্ত সময় নেয়ার ব্যাপারে। আমার সতীর্থদের বিভ্রান্তি এবং ক্লাবের জন্য অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল।’

‘আমি আমার নির্দোষ থাকার বিষয়টি আবারও বলতে চাই। যে বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেটির আসল রহস্য পর্যন্ত পৌঁছাতে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।”

Reneta

গত ২০মে অ্যান্টনির বিরুদ্ধে সাবেক বান্ধবী শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর প্রকাশ্যে আসে বিষয়টি।

অ্যান্টনির বিরুদ্ধে আনা অভিযোগে সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিন বলেছেন, ‘আমাকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নিয়ে নির্যাতন করা হয়। সেখানে অ্যান্টনি তার মাথা দিয়ে আমাকে আঘাত করেন। তাতে মাথা ফেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়।’

গ্যাব্রিয়েলার অভিযোগ, অ্যান্টনি তার বুকে আঘাত করেন। যে কারণে কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে তাকে আবারও অস্ত্রোপচার করাতে হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দল থেকে ২৩ বর্ষী তারকাকে বাদ দেয় ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনিপেরুবলিভিয়াব্রাজিলম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসিবিএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৫

পরবর্তী

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

পরবর্তী
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT