চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে সাড়া ফেলে দিল সিয়াম-মীমদের ‘অন্তর্জাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
বিনোদন
A A

প্রকাশিত হলো দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’র টিজার।‌ শনিবার রাত ৮টায় ইউটিউব ফেসবুকে টিজারটি উন্মুক্ত করা হয়। নেটিজেনদের কাছে সিয়াম-মীম- সুনেরাহ-এবিএম সুমনদের নিয়ে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি সাড়া ফেলে দিয়েছে।

এটি দেখে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ইতিবাচক আলোচনা। তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন ও সাইবার ওয়ার্ল্ডে হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়ে ‘অন্তর্জাল’ ছবি। প্রযুক্তি একটি রাষ্ট্রকে কৃত্রিম সংকটের মুখে ফেলে দেয়, সেই সংকট থেকে উত্তরণের অভিযাত্রা নিয়েই ‘অন্তর্জাল’।

পরিচালক দীপংকর দীপন মনে করেন, বাংলা সিনেমার বর্তমান সময়টা খুবই রঙিন। সেই রঙিন সময়ে দর্শকদের সামনে সাইবার ভিত্তিক ছবি ‘অন্তর্জাল’ এক দারুণ অভিজ্ঞতা তৈরি করবে। তিনি বলেন, টিজারের মাধ্যমে দর্শকদের সেই বার্তা দিয়েছি। ঈদুল আযহার বাংলাদেশসহ বিশ্বের পাঁচ মহাদেশের মুক্তি পাবে অন্তর্জাল।

এতে অভিনয় করা সিয়াম আহমেদ বলেন, আমরা প্রতিদিনই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সাইবার হামলার শিকার হচ্ছি। ‌প্রতিরোধ আর সেই জাল ছিন্ন ভিন্ন করার এক উপায় নিয়ে এই অন্তর্জাল। দর্শকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন।

ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন বানিয়ে আলোচিত হওয়া নির্মাতা দীপন জানান, বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। আর সেই মুহূর্তে সাধারণ দর্শকদের ছবির সঙ্গে সংযুক্ত করতে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। ছবির গল্পের সাথে মেলে এমন তিনটি সিকোয়েন্স শুটিং করে পাঠাতে হবে নির্মাতা প্রতিষ্ঠানের কাছে। আর সেই সিকোয়েন্সগুলো যুক্ত হবে মূল ছবি।

সাধারণ দর্শকরা সিকোয়েন্স পাঠাতে পারবেন এই ঠিকানায়: motionpeoplestudio.com।

Reneta

মীম বলেন, গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ কারণে পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাইবে।

অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরনায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্জালদীপংকর দীপনমীমলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT