বিনোদন

কেমন হলো শাকিবের দলের তারকাবহুল থিম সং?

শাকিবের দলের জন্য প্রস্তুত একটি জনপ্রিয় থিম সং. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান একটি কালো পোশাক পরা অবস্থায়, পেছনে আলো ঝলমলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান বিপিএলে দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের ‘থিম সং’ প্রকাশ পেয়েছে। ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছে।

সেইসঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের। রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, সারিকা সাবা, মানতাশা, ইরফান সাজ্জাদদের।

গানের শুরুতে শাকিবের লুক নজর কেড়েছে। তার মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার।

গানটি দেখে নেটিজনরা বলছেন, এ গান ঢাকা ক্যাপিটালসকে বাড়তি আনন্দ দিচ্ছে। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায় সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায়।

এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই।

বিষয়:ইরফান সাজ্জাদ ঢাকা ক্যাপিটালস থিম সং দীঘি পূজা চেরী মামনুন ইমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…