চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি কাঁপাতে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

বৃহস্পতিবার দুপুর ৩টায় আইস্ক্রিনে আসছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
শাকিব খান ও অন্য একজন অভিনেতা ঘোড়ার saddle এ বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কয়েক ঘণ্টার অপেক্ষা! তারপরই ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তরাত্মা’!

আইস্ক্রিন জানিয়েছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ঠিক ৩টায় দেখা যাবে ‘অন্তরাত্মা’। চলতি বছরের ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর ওটিটিতে সিনেমাটি রিলিজের অপেক্ষায় ছিলেন দর্শক! এবার সেই অপেক্ষার প্রহর ফুরাচ্ছে!

গত অক্টোবর থেকেই আইস্ক্রিনে শুরু হয় ‘অন্তরাত্মা’র প্রচারণা। ফার্স্টলুক পোস্টারের পর তখন প্রকাশ করা হয় প্রায় এক মিনিটের একটি টিজার, যেখানে অ্যাকশন ও প্রেমকাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করে!

তবে মাঝখানে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। তখন থেকেই প্রতিদিন আইস্ক্রিনের দর্শকরা সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইতেন! কবে মুক্তি পাচ্ছে ‘অন্তরাত্মা’, এমন প্রশ্নই ছিলো দর্শকদের।

অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার সন্ধ্যায় আইস্ক্রিনের পেজে প্রকাশিত হয়েছে ‘অন্তরাত্মা’র ট্রেলার। প্রায় দুই মিনিটের ট্রেলার নিয়ে প্রশংসা করছেন অনেকেই।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, “‘অন্তরাত্মা’ হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা।” ছবির কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

Reneta

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।

সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে ‘অন্তরাত্মা’র টাইটেল গান। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ গান দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরাত্মাঅভিনয়কলকাতাদর্শনা বণিকলিড বিনোদনশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT