আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সব যাত্রীর মৃত্যু

উড়োজাহাজ বিধ্বস্তের দৃশ্য, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের ধ্বংসাবশেষ বরফে ঢাকা, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজের চালকসহ ৯ জন যাত্রী সবাই নিহত হয়েছেন। গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি বাণিজ্যিক উড়োজাহাজ পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছিল, যাতে ৬৮ জন যাত্রী ও চালক নিহত হন।

আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনবিসি জানিয়েছে, এবারের ঘটনায়  বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বেরিং এয়ারের একটি ছোট আকারের সেসনা ক্যাগরির  উড়োজাহাজ।

বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন এনবিসিকে জানান, ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে উড়োজাহাজটি আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে রওনা হয়। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিট পর উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল বলেন, রাডারে শেষ সংকেত পাওয়া যায় বিকেল ৩টা ১৮ মিনিটে। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজের ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা ও গতি হারায়।

উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে পাওয়া যায়। এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উড়োজাহাজের অবস্থা এমন যে বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব নয় বলে জানান ম্যাকলিনটায়ার-কোবল।

এ ঘটনায় আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি শোক প্রকাশ করে বলেন, আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালেভি বেরিং এয়ারের ফ্লাইট বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে মর্মাহত। নিহত যাত্রী, চালক ও তাদের পরিবার-স্বজনের জন্য আমাদের প্রার্থনা রইল।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…