স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য গবেষণা ও প্রস্তুতি চলছে, বিশ্বজুড়ে মহামারীর বিরুদ্ধে লড়াই।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সে হিসাবে শনাক্তের হার চার দশমিক ০২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। তার বয়স ৬১-৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…