কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় গত শুক্রবার মোঃ নাসির (৩৪) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে ৫টি দেশিয় তৈরি বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় ডাকাতদের হামলায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।
পরদিন সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।








