বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৩ রোগী

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন রোগী ভর্তি হন।

শুক্রবার ১০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি হওয়া নতুন ২৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে নয়জন রোগী ভর্তি হন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৯৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…