প্রবাস সংবাদ

সৌদি আরবে বাংলাদেশ স্কুলের বার্ষিক মিলন মেলা

বাংলাদেশ স্কুলের শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ও নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশ স্কুলের বার্ষিক মিলন মেলায় শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ও নাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের জেদ্দায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতিয় কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলনমেলা ও পিকনিক।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনস্যুলেটের শ্রম কনসাল মোঃ আরিফুজ্জামান। সারা বছর ধরে একঘেয়েমী পড়াশোনার মাঝে মুক্তাঙ্গনে এ ধরনের আয়োজনের গুরুত্ব উল্লেখ করে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন।

পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার।

বিষয়:জেদ্দা বাংলা স্কুল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…