চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত বছরে চরমোনাই’র বার্ষিক মাহফিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
জনপদ, বরিশাল
A A
চরমোনাই মাহফিলের জন্য প্রস্তুত প্যান্ডেল ও মঞ্চের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখো মুসল্লির অংশগ্রহণে আগামীকাল বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাই’র তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

জানা যায়, এবারের মাহফিলে আগত দেশী-বিদেশী শ্রোতাদের জন্য ইতিমধ্যে ২টি মাঠ প্রস্তুত করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত শ্রোতাদের যাতে মাহফিল শুনতে সমস্যা না হয়, সেজন্য টানানো হয়েছে সামিয়ানা। লাগানো হয়েছে প্রয়োজনীয় লাইট ও মাইক। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত বাথরুমেরও।

সড়কপথে গাড়ি রিজার্ভ করে যারা আসবেন তাদের গাড়ি পার্কিং -এর জন্য নির্ধারিত যায়গা প্রস্তুত করা হয়েছে। ১০ নভেম্বর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের শ্রোতারা রিজার্ভ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মাহফিল মাঠে উপস্থিত হতে শুরু করেছেন।

লঞ্চ ও ট্রলারে করে মানুষের আগমন শুরু হয়েছে ১৮ নভেম্বর থেকে। গতকাল ২০ নভেম্বর ও আজ ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নদী বন্দর থেকে রিজার্ভ লঞ্চে এ শ্রোতাদের উল্লেখযোগ্য অংশ মাহফিলস্থলে উপস্থিত হবেন।

চরমোনাই বার্ষিক মাহফিল বিশ্বের সবচেয়ে বৃহৎ ইসলামী জমায়েত। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেককার ও আদর্শ মানুষ হিসেবে নিজকে গড়ে তুলতে ১৯২৪ সাল থেকে চরমোনাই মাহফিলে মুসল্লিদের আগমন শুরু হয়।

৩ দিনের মাহফিলে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র ৭ টি বয়ান শ্রোতাদেরকে দ্বীনের পথে পরিপূর্ণভাবে চলার জন্য উদ্বুদ্ধ করে। এছাড়া দেশ-বিদেশের উল্লেখযোগ্য ওলামা মাশায়েখদের বয়ান শ্রোতাদেরকে দ্বীনের পথে চলতে উৎসাহ যোগায়।

মাহফিলের ২য় দিন বেলা ১০.৩০ এ চরমোনাই মাহফিলে আগত ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবীদেরকে নিয়ে ওলামা মাশায়েখ বুদ্ধিজীবী সম্মেলন, ৩য় দিন বেলা ১০.৩০ এ আগত ছাত্রদের নিয়ে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া মঞ্চের বাইরে সুবিধাজনক স্থান ও সময়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সমাবেশ, শিক্ষকদের নিয়ে শিক্ষক সমাবেশ, যুবকদের নিয়ে যুব সমাবেশ, শ্রমজীবী মানুষের অংশগ্রহণে শ্রমিক সমাবেশ, মুয়াল্লালিমদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

মাহফিলে আগত শ্রোতাদেরকে তিন দিনে হাতে কলমে নামাজসহ জরুরী মাসআলা-মাসায়েল প্রশিক্ষণ, সুরা-ক্বেরাত প্রশিক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কয়েক হাজার ভাগে ভাগ করে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর নিয়ন্ত্রণাধীন মাদরাসা সমুহের মোয়াল্লিমদের মাধ্যমে এই হাতে কলমে প্রশিক্ষণের কাজ করা হয়।

মাহফিলে শ্রোতাদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য ১০০ বেডের অস্থায়ী হাসপাতালে চিকিৎসাসেবা ও রোগীদের ফ্রি ঔষধ দেয়া হয়।

আগামী ২৫ নভেম্বর সকাল ৮-৯ টার দিকে আখেরী বয়ানের আনুষ্ঠানিকতা শেষে পীর সাহেব চরমোনাই মোনাজাতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের কার্যক্রম সমাপ্ত করবেন।

ট্যাগ: ইসলামী আন্দোলন বাংলাদেশচরমোনাইয়ের বার্ষিক মাহফিলশতবর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের হাতে উঠলো আন্তর্জাতিক এমি পুরস্কার

পরবর্তী

কর্মীর সঙ্গে বেড়াতে কিশোরগঞ্জে এলেন সৌদি মালিক

পরবর্তী
সৌদি মালিক কিশোরগঞ্জে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীর সঙ্গে বেড়াতে কিশোরগঞ্জে এলেন সৌদি মালিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি প্রেস ব্রিফিংয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ওপর সহিংসতা প্রসঙ্গ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT