শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় এবং শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।






