গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল সোমবার ১০ জুন রাজধানীর বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রোববার ৯ জুন এক বিবৃতিতে এই কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বলা হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মুগদা, মান্ডা, মানিকনগর, বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিবৃতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।







