ছাত্র আন্দোলনে শহীদ হওয়া প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ব্রিফিংয়ে মাহফুজ বলেন, প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।








