বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ে ‘তারিখ অভিধান’

চ্যানেল আই অনলাইন বিটিভির জন্মদিনে তারিখ অভিধান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন। বিগত বছরগুলোর মতোই এবারও এ দিন চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। এদিনই প্রকাশিত হচ্ছে আহমেদ রেজাউর রহমানের লেখা ‘তারিখ অভিধান’।
বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছে গ্রন্থটি। তথ্যবহুল এই বইটিতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে।
লেখক জানান, এর ধারাবাহিকতায় দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও আশা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানান প্রকাশক মনিরুল হক।
এদিকে আনন্দ আয়োজনে থাকছে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারীদের গান-স্মৃতিচারণ আড্ডা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






