আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন আনি এখনোঁ

প্রখ্যাত নারী লেখক, সাহিত্যে নোবেল বিজয়ী আনি এখনোঁ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত নারী লেখক, সাহিত্যে নোবেল বিজয়ী আনি এখনোঁ, এক সাক্ষাৎকারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাহিত্য বিভাগে ২০২২ সালে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি লেখিকা আনি এখনোঁ। বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

আনি এখনোঁ’র সাহিত্য মূলত আত্মজীবনীমূলক, সমাজবিজ্ঞান বিষয়ক। তিনি ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

বৃহস্পতিবার পর্যন্ত তিনটি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রসায়নের নোবেল, মঙ্গলবার (৪ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল এবং সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আগামী শুক্রবার (৭ অক্টোবর) ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কার। অর্থনৈতিক বিজ্ঞানে (অর্থনীতি) নোবেল পুরস্কার ঘোষণা করা হবে সোমবার (১০ অক্টোবর)।

বিষয়:নোবেল পুরস্কার ২০২২ সাহিত্যে নোবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…