চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে ‘ডোনি ব্রাসকো’র সেই অভিনেত্রী, বাঁচার আশা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
বিনোদন
A A

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ‘ডোনি ব্রাসকো’ খ্যাত হলিউডের তারকা অভিনেত্রী অ্যান হ্যাশের অবস্থা গুরুতর। লাইফ সাপোর্টে পর্যবেক্ষণে থাকলেও অভিনেত্রীর পরিবার বলছে, ‘বাঁচার আশা নেই’।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে অ্যান হ্যাশের পরিবারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন অ্যান হ্যাশ। অভিনেত্রীর ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাতে পরিবার জানায়, অ্যান হ্যাশের বাঁচার আশা তারা ছেড়ে দিয়েছেন।

অভিনেত্রী মরণোত্তর অঙ্গদান করতে চেয়েছিলেন। মারাত্মক দুর্ঘটনার পর অভিনেত্রীর কোনো অর্গান চিকিৎসাবিদ্যায় কাজে লাগবে কিনা, সেজন্য বর্তমানে অভিনেত্রীকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও জানানো হয় বিদেশি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।

গেল শুক্রবার (৫ আগস্ট) গাড়ি দুর্ঘটনায় আহত হন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

অ্যান হ্যাশ নব্বইয়ের দশকে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম।

বর্তমানে তিনি নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট টেলিভিশন সিরিজে দেখা মিলেছে তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅ্যান হ্যাশদুর্ঘটনাপরিবারবিবিসিবিবৃতিলিড বিনোদনসিএনএনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT