চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্ত বিপদে টলিউড তারকা অঙ্কুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
বিনোদন
A A
অঙ্কুশের ছবি, তিনি সানগ্লাস পরা এবং casual পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা। যিনি সিনেমার পাশাপাশি ছোটপর্দার রিয়েলিটি শোয়ে সঞ্চালনার মাধ্যমেও লাখো জনতার কাছে পরিচিত। কিন্তু এবার মহা বিপদে টলিউডের এই নায়ক।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল অঙ্কুশকে, খবর এমনই। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা, সেই কারণেই তলব করা হয়েছে তাকে।

অঙ্কুশ একা নন, এর আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলাতে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা রানা দাগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা থেকে কপিল শর্মা-সহ একাধিক সমাজমাধ্যম প্রভাবীর। সূত্রের খবর, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে।

বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারী অফিসারদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। ইডির সমন নিয়ে অঙ্কুশ এখনও সংবাদমাধ্যমে কোন প্রতিক্রিয়া দেননি, ফোনে অধরা নায়ক।

আপাতত নিজের আসন্ন সিনেমা ‘রক্তবীজ ২’ নিয়ে ব্যস্ত অঙ্কুশ। যেটি পুজা উপলক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি। যেখানে অদম অচেনা অবতারে ধরা দেবেন অঙ্কুশ। এছাড়াও ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে এতদিন দেখা মিলছিল তাঁর, শিগগিরি শেষ হবে জি বাংলার এই ডান্স রিয়েলিটি শো। –হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশ হাজরাইডিএনফোর্সমেন্ট ডিরেক্টরেটবেআইনি বেটিং অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT