চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃৃণাল সেনের ‘ভুবন সোম’ খ্যাত অভিনেতার প্রয়াণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

চলে গেলেন মৃৃণাল সেনের ‘ভুবন সোম’ খ্যাত অভিনেতা ও পরিচালক সাধু মেহের। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আশির দশকের মাঝামাঝি সময়ে অন্যধারার ছবির পরিচিত মুখ ছিলেন সাধু মেহের। ওড়িশি চলচ্চিত্রে সবচেয়ে বেশি কাজ করেছেন এ অভিনেতা। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথম ওড়িশি অভিনেতা হিসেবে ‘অঙ্কুর’ ছবির জন্য জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন সাধু মেহের। তার প্রয়াণ ওড়িশি ফিল্ম জগতের অপূরণীয় ক্ষতি।’

১৯৮৯ সালে সম্বলপুরি ভাষায় তৈরি সব্যসাচী মহাপাত্রর ছবি ‘ভুখা’র জন্য প্রশংসা কুড়িয়েছিলেন সাধু মেহের। দর্শক তাকে সবচেয়ে বেশি চিনেছে শ্যাম বেনেগাল নির্মিত ‘অঙ্কুর’ সিনেমার কারণে। তবে ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’র হাত ধরে হিন্দি সিনেমা জগতে যাত্রা শুরু তার।

এছাড়া ‘২৭ ডাউন’, ‘মন্থন’, ‘ইনকার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অনিল কাপুর-ঐশ্বরিয়া রাই অভিনীত ‘হাম আপকে দিল মেয় রহতে হ্যায়’ ছবিতে দেখা মিলেছিল সাধু মেহেরের।

জনপ্রিয় টেলি-সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’র বেশ কিছু পর্বে অভিনয় করেছিলেন সাধু। পরিচালক সাধু মেহের তৈরি করেছেন অভিমান, অপরিচত, অভিলাষ’র মতো অনেক জনপ্রিয় ওডিশি সিনেমা বানিয়েছিলেন।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৭ ডাউনইনকারভুবন সোমমন্থনমৃৃণাল সেনলিড বিনোদনসাধু মেহের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT