চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠশালায় দুই দিনব্যাপী মৃণাল উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
বিনোদন
A A

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হচ্ছে শুক্রবার (২৬ মে)। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে হবে এই উদযাপন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠশালা ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা জানান, পান্থপথের দৃক পাঠ ভবনের ২য় তলায় বিকেল ৫টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তৃত আলোচনার মাধ্যমে এ অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে। একইসঙ্গে এ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করবে ‘পাঠশালা ফিল্ম ক্লাব’। পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ ফিল্ম ক্লাব গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যারা চলচ্চিত্রনির্মাণ, চলচ্চিত্র প্রদর্শনী ও উৎসব, চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।

Banglabid

অনুষ্ঠানের প্রথম দিনে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের অধ্যক্ষ খ ম হারুন ও চলচ্চিত্রনির্মাতা ও শিক্ষক এন রাশেদ চৌধুরীসহ অন্যান্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ভুবন সোম (১৯৬৯)।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র পদাতিক (১৯৭৩) প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। দুপুর ১টায় পাঠশালা ফিল্ম ক্লাব গঠন করা হবে। দুপুর ৩টায় মৃণাল সেন ও তার চলচ্চিত্রের ওপর একটি মাস্টার ক্লাস নেবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ। মুক্ত আলোচনার পর ৫টা ৪৫ মিনিটে মৃণাল সেনের আকালের সন্ধানে (১৯৮২) প্রদর্শনের মাধ্যমে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদাতিকপরিচালকভুবন সোমমৃণাল সেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ খেলবে থাইল্যান্ড-মালয়েশিয়া-ফিলিপিন্সের বিপক্ষে

পরবর্তী

সীমান্ত সমস্যা নিরসনে বিজিবি-বিজিপির বৈঠক

পরবর্তী
বিজিবি-বিজিপি বৈঠকে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত সমস্যা নিরসনে বিজিবি-বিজিপির বৈঠক

সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT