চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ অঙ্কিতার বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

টানা তিন দিন চলছে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা ও ভিকির বিয়ের রাজকীয় আয়োজন।

শনিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে অঙ্কিতার মেহেদী অনুষ্ঠান। এরপর রবিবার বাগদান এবং সোমবার হলুদ ও সংগীত সন্ধ্যার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পরিণতি পাচ্ছে অঙ্কিতা-ভিকির তিন বছরের প্রেমের সম্পর্ক!

জানা গেছে, মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে জমকালো আয়োজনে বিয়ে হবে তাদের। যেখানে উপস্থিত থাকবে দুই পরিবারের ঘনিষ্টজনেরা।

‘ভোস অব লাভ’ শিরোনামের আয়োজনের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়বেন অঙ্কিতা-ভিকি। আয়োজন শুরু হয়েছে দুপুর ১২টা থেকে। এরপর একই দিন রাত ৮টা থেকে শুরু হবে রিসেপশন পার্টি। যে আয়োজনে উপস্থিত থাকবেন টিভি ইন্ডাস্ট্রি ও বলিউডের বন্ধুরা।

এদিকে ভিকি-অঙ্কিতার গ্র্যান্ড এনগেজমেন্ট পার্টিতে হাজির হতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। এদিন কালো গাউনে সবার নজর কেড়েছিল অঙ্কিতা। পাশাপাশি ভিকিকে দেখা গিয়েছিল স্যুটেড লুকে।

ইতিমধ্যেই বেশ চর্চায় অঙ্কিতার হীরের আংটি। চার তলা কেক কাটেন এদিন এই জুটি। এখন আপাতত এই জুটিকে বিয়ের সাজে দেখার অপেক্ষায় অঙ্কিতা ভক্তরা।

Reneta

২০০৯ সালে ভারতীয় টেলিভিশন জি টিভির ‘পবিত্র রিসতা’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান অঙ্কিতা। ২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার। কঙ্গনার এই ছবিতে ঝলকারি বাঈয়ের চরিত্রে দেখা মিলেছিল অঙ্কিতার। সম্প্রতি ‘পবিত্র রিসতা ২.০’ ওয়েব সিরিজে দেখা মিলেছে অঙ্কিতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতা লোখান্ডেকঙ্গনা রানাউতবলিউডবিয়েভিকি জৈন
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

জুন ২৪, ২০২৬

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

জুন ২৪, ২০২৬

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT