চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে: অঞ্জনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A
অঞ্জনা ও তার বন্ধু হাস্যোজ্জ্বল, আনন্দের মুহূর্তে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার (১৫ মে) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শুধু সিনেমা ও রাজনীতি অঙ্গন নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির মৃত্যু সংবাদ শোনে চিত্রনায়িকা ও সহকর্মী অঞ্জনা বললেন, ‘কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে’।

ফারুকের মৃত্যুতে শোক জানিয়ে সহ-অভিনেত্রী অঞ্জনা বলেন,“কথাটা শোনার পরেই বুকের ভিতর ছ্যাত করে উঠলো। চলে গেলেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক আমার অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের জননন্দিত মাটি ও মানুষের সফল চিত্রনায়ক ফারুক ভাই। আমার ৩য় মাইলস্টোন চলচ্চিত্র “মাটির মায়া” ছায়াছবিতে প্রথম ফারুক ভাই এর সাথে আমার অভিনয় এর পর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের কতো মধুময় স্মৃতি যা ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে।”

কোটি দর্শকের হৃদয়ে ফারুক বেঁচে থাকবেন, এমন আশাবাদ ব্যক্ত করে অঞ্জনা এসময় আরও বলেন,“ফারুক ভাই জীবনদ্বশায় সব সময় বলতেন এতো চলচ্চিত্রে জীবনে অভিনয় করেছি কিন্তু ‘ফুলেশ্বরী’ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। যার গান সব সময় আমি গুনগুন করি গাই “নদীরে কতো রঙ্গ দেখালি আমায়”- এই কথাগুলো কখনোই ভুলে যাবার নয়। ফারক ভাই আপনি বেঁচে থাকবেন আপনার অনবদ্য শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে কোটি দর্শকের হৃদয়ে অনন্তকাল।”

Banglabid

এসময় অঞ্জনা চিত্রনায়ক ফারুকের সঙ্গে জুটি বেধে যেসব সিনেমা করেছেন, তারমধ্যে উল্লেখযোগ্য ১৩টি চলচ্চিত্রের নাম লিখেন। এগুলো হলো মাটিরমায়া, প্রিয়বান্ধবী, ছোট মা, চোখের মনি, সখি তুমি কার, মাসুম, প্রতিদ্বন্দ্বী, সুখের সংসার, মেহমান, ভাগ্যলক্ষ্মী, রক্তেরবাধন, অন্ধবধু এবং ফুলেশ্বরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাঅভিনেতাফারুকমিয়া ভাইলিড বিনোদনশোকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT