আন্তর্জাতিক

কানাডার প্রধানমন্ত্রীর প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন অনিতা

বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অনিতা, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রীর খোঁজ শুরু করেছিল দেশটি। শীর্ষ প্রার্থীদের মধ্যে ছিলেন দেশটির পরিবহন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ।

শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড় থেকে সরে আসার ঘোষণা দেন। তিনি জানান, আমি পার্লামেন্টে পুনরায় নির্বাচন করব না।

এক্সে তিনি ঘোষণা দেন, ‘‘এখন যেহেতু প্রধানমন্ত্রী তার পরবর্তী অধ্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি নির্ধারণ করেছি যে আমার এটি করার জন্য সঠিক সময়। এবং শিক্ষণ, গবেষণা এবং পাবলিক পলিসি বিশ্লেষণের আমার আগের পেশাগত জীবনে ফিরে যেতে।’’

তিনি আরও লিখেন, ‘‘আমার প্রথম প্রচারের সময়, অনেক লোক আমাকে বলেছিল যে ওকভিল, অন্টারিওতে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা নির্বাচিত হবেন না। তবুও ওকভিল ২০১৯ সাল থেকে একবার নয় বরং দুবার নির্বাচিত করেছে। এটি এমন একটি সম্মান যেটি আমি আমার হৃদয়ে চিরকাল ধরে রাখবে।’’

অনিতা আনন্দ রাজনৈতিক বিজ্ঞান ও আইনে ডিগ্রি অর্জন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস (অনার্স) ইন জুরিসপ্রুডেন্স ডিগ্রিসহ ডালহাউজি বিশ্ববিদ্যালয় এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে উন্নত আইনের ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০১৯ সালে ওকভিল, অন্টারিও এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন।

এর আগে, তিনি একজন স্বনামধন্য একাডেমিক ছিলেন এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়েছেন। তার বিশেষজ্ঞতা ছিল আর্থিক বাজার নিয়ন্ত্রণ ও কর্পোরেট শাসন।

২০১৯ সালে তিনি পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রকিউরমেন্ট মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। করোনা মহামারির সময় কানাডার টিকা ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টায় নেতৃত্ব দেন। ২০২১ সালে প্রতিরক্ষা মন্ত্রী হন এবং রাশিয়ার সঙ্গে সংঘাতের সময় ইউক্রেনকে সহায়তা প্রদান করেন। ২০২২ সালে পরিবহন মন্ত্রী হন এবং কানাডার রাস্তাঘাট, মহাসড়ক ও রেলপথ উন্নত করার উপর জোর দেন।

বিষয়:প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…