চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ পরীক্ষায় বসছে সেই আনিসা, দেবে সব পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
আনিসা পরীক্ষার জন্য প্রস্তুত, উদ্বিগ্ন ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের হঠাৎ অসুস্থতার কারণে বৃহস্পতিবার (২৬ জুন) প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিতে না পারা আনিসা আজ রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবে।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এই নিশ্চিত করেছেন।

আনিসার মা বলেন, “আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে রোববার (২৯ জুন) পরীক্ষায় বসবে। এখন প্রস্তুতি নিচ্ছে।”

Banglabid

তিনি জানান, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে মিরপুর-১৩ এর সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন।

কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, “ঘটনার পর আমরা সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠাই। তিনি গিয়ে খোঁজ নেন। তখন আনিসার মা ঘুমিয়ে ছিলেন, তাই বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই কথা হয়। সে জানিয়েছে, রোববার পরীক্ষা দেবে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।”

তিনি আরও জানান, এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিষয়টি মানবিক বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Reneta

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসাএইচএসসিপরীক্ষামায়ের অসুস্থতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ

পরবর্তী

দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

পরবর্তী
নির্বাচনী প্রার্থী যুবক ছবি, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের জীবন নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উদ্বোধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT