চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই নতুন ইতিহাস সৃষ্টির আভাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেল বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। শুক্রবার সকাল থেকেই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত তোলপাড় দেখা যাচ্ছে। সিনেমা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, ‘অ্যানিমেল’ দেখে তারা নতুন ইতিহাস তৈরীর আভাস দেখছেন!

শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে! সবাই বলছেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’! শুধু তাই নয়, রণবীর কাপুর অভিনীত মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমা হিসেবেও অ্যানিমেল ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড!

৩ ঘণ্টার বেশী ব্যাপ্তীর এই ছবি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ও ট্রেড এনালিস্ট গিরিষ জোহর বলেন, সিনেমাটি এডাল্ট সার্টিফিকেট এবং ছুটির দিন ছাড়া মুক্তি পাওয়া সত্বেও ম্যাসিভ অপেনিং করবে। শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি চমক দেখাবে। তার ধারণা, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করবে ‘অ্যানিমেল’!

সিনেমা সমালোচক কিংবা বক্স অফিস বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ভারতের সাধারণ দর্শকের মন্তব্যও দারুণ ইতিবাচক। অনেক উৎসাহি দর্শক সিনেমাটি দেখে সমকালের সেরা অভিনেতা হিসেবে রণবীর কাপুরের নাম ঘোষণা করছেন! প্রশংসা করছেন ‘কবীর সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মাণশৈলিরও।

এরআগে ‘অ্যানিমেল’ এর সাড়ে তিন মিনিটের ট্রেলারে ফুটে উঠেছে প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের রোমহর্ষ ঝলক! ট্রেলারে দেখানো হয়েছে অস্বাভাবিক শৈশব, রাগী বাবা। পারিবারিক টানাপড়েন, শত্রুতা। অ্যাকশন, প্রতিশোধের গল্প সব মিলিয়ে দুর্ধর্ষ ট্রেলার। ট্রেলারে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন?

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অ্যানিমেলববি দেওলবলিউডশমিকা মান্দানাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT