বিনোদন

পাবলো লরেনের ছবিতে অপেরা গায়িকার চরিত্রে জোলি

অপেরা গায়িকা চরিত্রে জোলি, পপুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা অভিনেত্রী জোলি অপেরা গায়িকার চরিত্রে অভিনয় করছেন, আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বায়োপিকের নেশায় পড়েছেন নির্মাতা পাবলো লরেন। ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’-এর পরে এবার জনপ্রিয় অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক নির্মাণ করতে চলেছেন এই নির্মাতা। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। তাকে ‘অপেরার বাইবেল’ বলে আখ্যায়িত করেছিলেন লিওনার্দো বার্নস্টেইন। মারিয়ার জীবনের শেষের দিকের দিনগুলোর নানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।

ছবি প্রসঙ্গে জোলি বলেন, ‘মারিয়ার জীবন ও আদর্শ পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছি। সেজন্য যা করা প্রয়োজন সব করবো।’

অভিনেত্রী আরও বলেন, ‘পাবলো লরেনের কাজ অনেক আগে থেকেই ভালো লাগে। তার সঙ্গে মারিয়ার গল্প বলতে পাওয়ার সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো।’

জোলি বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা হিসেবে তার পঞ্চম সিনেমা ‘উইদাউট ব্লাড’ সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে।

বিষয়:বায়োপিক স্পেন্সার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…