চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ‘বুড়ো’ অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষ ধরে রেখেছিলেন পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ককে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

বুধবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ২০১৯ সাল থেকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কামিন্স দুই ধাপ নেমে এখন আছেন তিনে।

কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৭ রানের জয় তুলেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টটিতে ৭ উইকেট নেন অ্যান্ডারসন। ৪০ বর্ষী ডানহাতি পেসার ক্যারিয়ারের গোধূলীলগ্নে এসে আবারও শীর্ষে ফিরলেন। সব শেষ ২০১৮ সালে বোলারদের এক নম্বর স্থানে ছিলেন তিনি। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার কাছে জায়গা হারিয়েছিলেন সেসময়।

ইংল্যান্ডের জার্সিতে ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট অ্যান্ডারসনের। সাদা পোশাকের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার তিনি। ৮০০ উইকেট নিয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক লঙ্কানদের সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে তার পরের স্থানে আছেন প্রয়াত অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষের অ্যান্ডারসনের পরে দুইয়ে উঠে এসেছেন রবীচন্দ্রন আশ্বিন। ভারতীয় অফস্পিনারের রেটিং পয়েন্ট ৮৬৪।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আরও মজবুত করেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ আশ্বিন রয়েছেন দুইয়ে। তালিকায় দুই ধাপ এগিয়ে পাঁচে এসেছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তিনে।

Reneta

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আসেনি পরিবর্তন। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল এখন ১১তম স্থানে। ১৩৮ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন। ডেভন কনওয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তে। নিউজিল্যান্ডের এ দুই ব্যাটারেরই এটি ক্যারিয়ারসেরা অবস্থান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যান্ডারসনআইসিসি র‌্যাঙ্কিংইংল্যান্ডভারতলাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT